জাতীয় ফিচার

ঈদ উপলক্ষে বাংলাদেশ – ভারত মৈত্রী সমিতির উদ্যোগে নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ ও ভারতের জনগণের ভ্রাতৃত্বের সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি।

শুক্রবার নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ডাকবাংলো মাঠে স্থানীয় অসচ্ছল কয়েক শত পরিবারের মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক শ্রী নারায়ন সাহা মনি, কোষাধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল্লাহ আল মামুন।

এসময় ৩০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারের জন্য চাল ৪ কেজি, মুশুর ডাল ১ কেজি , পেয়াজ ১ কেজি , ⁠সয়াবিন তৈল ১ লিটার, সেমাই ৫০০ গ্রাম , গুরা দুধ ২০০ গ্রাম ও ১ কেজি চিনি দেয়া হয়ে খাদ্য সামগ্রীতে।

খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মৈত্রী সমিতির নির্বাহী সদস্য ও নীলফামারী জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী। সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র